ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২ নভেম্বর শুরু বিপিএলের পঞ্চম আসর, উদ্বোধন ৩১ অক্টোবর

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ- এসব ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট শুরুর সময়ের সঙ্গে বিপিএল শুরুর সময় নিয়ে একটা সঙ্ঘাত দেখা দিচ্ছিল। এ কারণে বিপিএলের পঞ্চম আসর শুরুর তারিখে পরিবর্তন আনা হয়েছে।

পূর্বে ঘোষিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর তারিখ ছিল ৪ নভেম্বর। তবে, আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, ২ দিন এগিয়ে আনা হচ্ছে শুরুর তারিখ। ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। তবে তারও ২দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএলের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।

সোমবার কল্যাণপুরে একমি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসমাইল হায়দার মল্লিক। এ সময় তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সময়ের সঙ্গে আমাদের বিপিএলের সময়ের একটা সঙ্ঘাত দেখা দিচ্ছে। এ কারণেই আমরা বিপিএলকে ২দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২ নভেম্বর শুরু বিপিএলের পঞ্চম আসর, উদ্বোধন ৩১ অক্টোবর

আপডেট সময় ০২:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭