ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে পান ব্যবসায়ীর দুই চোখ উৎপাটন, বিচার দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই চোখ উৎপাটন মামলায় প্রধান আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেয়ার প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছে ভুক্তভোগী কবির মৃধা ও তার পরিবার। রবিবার মাদারীপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘটের পর দোষীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ মে মাদারীপুরের বাঁশগাড়ি এলাকার পান ব্যবসায়ী কবির মৃধা পান নিয়ে লঞ্চযোগে ঢাকা যাচ্ছিলেন। তখন তাকে অপহরণ করে হাত-পা ভেঙে দু’চোখ উৎপাটন করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ও এলাকার প্রভাবশালীরা।

কবিরের দাবি, স্থানীয় প্রভাব বিস্তার আর অন্তঃদলীয় কোন্দলে এই ঘটনা ঘটেছে। পরে কবির মৃধার পিতা বাদী হয়ে ৪ মে কালকিনি থানায় একটি মামলা করেন। মামলায় বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামিসহ ২০ জনকে আসামি করা হয়। ঘটনার সাত মাস পরে মূল আসামি মোস্তাফিজুর রহমান সুমন, মশিউর রহমান রাজনসহ সাতজন নামভুক্ত আসামিকে বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এমন কি মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে পরিবারটিকে। এতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা।

এই ঘটনায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাদারীপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে করিব মৃধা ও তার পরিবার। এসময় তারা অবিলম্বে চার্জশিটে নামভুক্ত আসামিদের অন্তর্ভুক্ত করার দাবি করেন। তারা এসময় কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহাসহ সংশ্লিষ্টদের অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবির মৃধার পিতা নূরু মৃধা, ইউপি মেম্বার খবির মৃধা ও আক্তার শিকদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে পান ব্যবসায়ীর দুই চোখ উৎপাটন, বিচার দাবি

আপডেট সময় ১১:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭