ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিমাঞ্চল ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ১১টা ৪৭ মিনিটে জাভার সিপাতুজাহ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর জাভার একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হলেও ঘণ্টা দুয়েক পরে তা তুলে নেয়া হয়।

ভূমিকম্পের এপিসেন্টার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহরের ৪৩ কিলোমিটার দূরে ছিলো বলে জানিয়েছে ভূমিকম্প ইন্দোনেশিয়ান মেটিয়রলজি এজেন্সি। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বেশ শক্তিশালী এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাভার সিপাতুজাহ জেলা। ভূপৃষ্ঠ থেকে ৯১.৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫।

সিএনএনের খবরে বলা হয়, কেন্দ্রস্থল থেকে ১৯০ কিলোমিটার দূরে রাজধানী জাকার্তায়ও কম্পন টের পাওয়া যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা আবাসিক ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়। কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার বানদুং ও ইগোয়াকার্তা শহরেও।

ইন্দোনেশয়ার সরকারি সূত্রে জানা যায়, শুক্রবারের ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়ামিস শহরে একজন এবং মধ্য জাভার পেকালংগান শহরে অপর একজন ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পে শতাধিক বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি হাসপাতাল। হাসপাতালগুলো থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। পড়ে রাত আড়াইটার দিকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমন সংস্থা। এর আগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর ইন্দোনেশইয়ার আচেহ প্রদেশে এক ভূমিকম্পে কমপক্ষে ১০০ জন নিহত হয়। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থান করায় অত্যন্ত ভূমিকম্প-প্রবণ ইন্দোনেশিয়া। বছরে অন্তত এক বার ভয়াবহ ভূমিকম্প হয় এই দেশে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ জনের মৃত্যু

আপডেট সময় ১২:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭