ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিশরে সন্ধান মিলেছে তিন হাজার বছর পুরনো সমাধির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরের আসওয়ান শহরে তিন হাজার বছর পুরনো শিশুদের কয়েকটি সমাধির সন্ধান পাওয়া গেছে। শুক্রবার দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের প্রধান ড. আয়মান আসমায়ি বলেন, এগুলোর একটি খুঁজে পেয়েছে সুইডিশ-মিশরীয় এক অনুসন্ধানী দল। সমাধিগুলো মিশরের ১৮ তম রাজবংশীয় শাসনামলের। অর্থাৎ এগুলো খ্রিস্টপূর্ব ১৫৪৯/১৫৫০ থেকে ১২৯২ সালের ভেতরকার সমাধিক্ষেত্র।

এরইমধ্যে মিশরীয়-অস্ট্রেলীয় একটি দল সমাধিভূমির খণ্ডাংশ এবং সুইজারল্যান্ডের একটি দল নারী ভাস্কর্য খুঁজে পেয়েছে বলে জানা গেছে। তবে চুনাপাথরে নির্মিত ৩৫ সেন্টিমিটার লম্বা ওই ভাস্কর্যের ডান হাত, পায়ের পাতা এবং মাথা পাওয়া যায়নি।

দেশটির গেবেল আল সিলসিলায় এসব প্রাচীন সমাধির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকরা। সেখানে দুই থেকে তিন বছর বয়সী শিশুসহ বিভিন্ন বয়সের শিশু কঙ্কাল উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রানওয়ে সংস্কারের জন্য এক মাস বন্ধ ইতালির নেপলস বিমানবন্দর

মিশরে সন্ধান মিলেছে তিন হাজার বছর পুরনো সমাধির

আপডেট সময় ১২:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭