ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো স্কুলঘর

অাকাশ জাতীয় ডেস্ক:

আশুগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয় কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কক্ষের তিনটি আলমারিতে রক্ষিত প্রজেক্টর, স্পিকার, ইলেকট্রনিক সামগ্রীসহ বই-পুস্তক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

এসব তথ্য জানিয়ে আজ শুক্রবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব আহমেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

‘এটি নাশকতামূলক ঘটনা। একটি মহল অশুভ কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, যোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া।

প্রধান শিক্ষক রাজীব আহমেদ জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। দুর্বৃত্তরা বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের গেটের দুটি এবং কার্যালয় কক্ষের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দিয়েছে। কক্ষে টেবিলের ওপর কেরোসিনের বোতল, ম্যাচ এবং রুমের ভেতর এক জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় এক কৃষক বিদ্যালয়ের পাশে জমিতে কাজ করতে গিয়ে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ওই কক্ষের আলমারিতে থাকা মালামাল, বই-পুস্তক ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমটিরি সভাপতি বিদ্যালয়ে ছুটে যান।

আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে থানায় বলেছি।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো স্কুলঘর

আপডেট সময় ০৩:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭