ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইসুতে সিদ্ধান্ত বাতিলে নিরাপত্তা পরিষদে যাচ্ছে ফিলিস্তিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর পবিত্র জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। ট্রাম্পের ঘোষণা বাতিল করার বিষয়ে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার চিন্তা করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এ প্রস্তাব আনা হবে এবং কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদে তোলা হলে এ প্রস্তাব নিশ্চিতভাবে মার্কিন ভেটোর মুখে পড়বে। নিরাপত্তা পরিষদে নিযুক্ত কয়েকজন শীর্ষ পর্যায়ের কূটনীতিক জানিয়েছেন, ধারণা করা হচ্ছে- চলতি সপ্তাহেই নিরাপত্তা পরিষদের দেশগুলোর মাঝে প্রস্তাবের খসড়া কপি বিতরণ করবে মিশর।

এর আগে গত মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জানিয়েছিলেন, তিনি একটি খসড়া প্রস্তাব তৈরি করছেন যার মাধ্যমে নিরাপত্তা পরিষদের অবস্থান নিশ্চিত করা হবে এবং মার্কিন সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হবে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গতকাল বুধবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ইসলামি সহযোগী সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলনে বলেছেন, তারা এখন থেকে আর ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবেন না। হামাস বরাবরের মতোই বলেছে, মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না তারা এবং পুরো জেরুজালেম শহর হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইসুতে সিদ্ধান্ত বাতিলে নিরাপত্তা পরিষদে যাচ্ছে ফিলিস্তিন

আপডেট সময় ০১:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭