ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

সু চির ফ্রিডম অব ডাবলিন সিটি খেতাব প্রত্যাহার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে মিয়ানমার নেত্রী অং সান সু চি’র নাম অপসারণ করালেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি’র বিরুদ্ধে। সাম্প্রতিক সহিংসতা এড়াতে ৬ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

এর আগে নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

সু চির ফ্রিডম অব ডাবলিন সিটি খেতাব প্রত্যাহার

আপডেট সময় ০১:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭