ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণপাড়া ও আকাবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে বাদল মিয়া ও আকাবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুজ্জামান।

স্থানীয়রা জানায়, বিকালে মিরপুর দক্ষিণপাড়ার জলিল মিয়া বাড়ির গাছের ঢাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক বাদল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে আকবপুর গ্রামে আবু কালাম মিয়ার বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপডেট সময় ০২:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭