ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফি আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে: টম মুডি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বিপিএল দল রংপুর রাইডার্সে যোগ দিলেন জাতীয় ওয়ানডে দলের কাণ্ডারি মাশরাফি বিন মুর্তজা। গত দুই আসর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অধিনায়কত্ব করা মাশরাফি এবার রংপুরের দলনেতা। ম্যাশকে পেয়ে ফ্র্যাঞ্চাইজি তো বটেই, খুশি হয়েছেন কোচ টম মুডিও। তিনি বলেছেন, ম্যাশ তার কাজ অর্ধেক কমিয়ে দেবে।

বাংলাদেশের তুমুল জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিপিএলের গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। গত চতুর্থ আসরে একাদশ সাজানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্জাইজির সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে টুর্নামেন্ট চলাকালীন টিম হোটেল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন। তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার মুখ থুবড়ে পড়ার পেছনে এই কারণগুলো গুরুত্বপূর্ণ ছিল। সেই মাশরাফিকে সর্বোচ্চ সম্মানী দিয়ে দলে টেনেছে শিরোপাপ্রত্যাশী রংপুর রাইডার্স।

ক্রিস গেইল, স্যামুয়েলস বদ্রিসহ বিশ্বের তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক জাগানো রংপুর রাইডার্স এবার কোচ হিসেবে বেছে নিয়েছ টম মুডিকে। এই হাই প্রোফাইল কোচ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ‘হেডস্যার’ ছিলেন। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়ে বলেছেন, ‘ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে’।

উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেই তুমুল জনপ্রিয় মাশরাফি। তার নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই তাই বলে থাকেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের। নতুন দলে প্রিয় ক্রিকেটারকে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাশরাফি আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে: টম মুডি

আপডেট সময় ০৫:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭