ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ, নিহত ৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের রাজধানী সানায় আবারো বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো দুইজন আহত হয়েছে।

আজ (মঙ্গলবার) ভোরে সানার উত্তর অংশে আল রাওজাহ শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী এসব হামলা চালিয়েছে বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, রাজধানী সানায় অবস্থিত একটি ক্যাডেট কলেজের আশপাশের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের রাযাহ শহরের আবাসিক এলাকায় সৌদি জঙ্গিবিমান অন্তত দুইবার বোমা বর্ষণ করেছে।

ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ১৪ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েক ঘন্টার পর এসব হামলা চালানো হলো।

এদিকে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘বোকামিপূর্ণ যুদ্ধ’ বন্ধের লক্ষ্যে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইয়েমেনে চলমান হামলার ফলে দেশটির জনগণ চরম দুঃখ-দুর্দশার মুখে পড়েছে এবং সেইসঙ্গে এতে সৌদি আরব ও আমিরাতের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বাহিনীর বোমা বর্ষণ, নিহত ৩

আপডেট সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭