ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনজুড়ে ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিরাপত্তা কিংবা নজরদারি- যেভাবেই বলা হোক না কেন আধুনিক বিশ্বে এর অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। চীন তাই পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসার। গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক’। পুরো দেশে ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে প্রায় ১৭ কোটি ক্যামেরা। আর পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা। যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম।

বিবিসির একজন সংবাদদাতা সম্প্রতি এ ধরনের ক্যামেরা দিয়ে গুইয়াং শহরের একটি পুলিশ কন্ট্রোল রুমে কি ধরনের কাজ হয় তা দেখার সুযোগ পেয়েছেন। এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে। পুরো চীন জুড়েই স্থাপন করা ক্যামেরার রয়েছে বিশেষ দক্ষতা যাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা।

কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ ফেস রিডিং দক্ষতা আছে। আবার কিছু ক্যামেরা বয়স, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই বহু কারখানায় তৈরি হচ্ছে মুখ দেখে সনাক্ত করতে পারে এমন ক্যামেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সংঘাত অবসানে ৫০ বিলিয়ন ডলার দাবি হুথিদের

চীনজুড়ে ৬০ কোটি সিসিটিভি ক্যামেরা

আপডেট সময় ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭