ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুসলমানদের ক্বেবলা রক্ষায় সমর্থন জানিয়ে যাব: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নির্যাতিত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার এবং মুসলমানদের প্রথম ক্বেবলা রক্ষায় তেহরানের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তেহরানে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত সৌদ বিন আহমাদ আল-বারওয়ানি’র সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ করে বলেন, কুদস মুসলিম বিশ্বের সম্পদ। কাজেই অন্য সব মুসলমান দেশের পাশে থেকে ইরান ট্রাম্পের এই পরিকল্পনার বাস্তবায়ন প্রতিহত করবে।

মুসলমানদের প্রথম ক্বেবলার শহর আল-কুদস বা জেরুজালেমকে মুসলমানরা নিজেদের তৃতীয় পবিত্রতম শহর বলে মনে করেন। এ কারণে মুসলমানদের কাছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এই শহরের গুরুত্ব অপরিসীম এবং তারা ট্রাম্পের ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলমানদের ক্বেবলা রক্ষায় সমর্থন জানিয়ে যাব: ইরান

আপডেট সময় ০১:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭