ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বায়তুল মুকাদ্দাস হবে ইসরাইলের কবরস্থান: জেনারেল জাফারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য কবরস্থানে পরিণত হবে।

রাজধানী তেহরানে আইআরজিসি’র সদস্যদের এ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেনারেল জাফারি বলেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেন, ইসরাইল ও আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে এবং আল্লাহর রহমতে বায়তুল মুকাদ্দাস হবে অবৈধ ইসরাইলের কবরস্থান। ইসরাইল ও আমেরিকার এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেরি হয়ে যাবে।

জেনারেল জাফারি বলেন, “আমরা জানতে পেরেছি যে, পর্দার আড়ালে কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পরামর্শ, সমঝোতা ও সমন্বয় করেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে কয়েক মাস আগে থেকে তারা পরামর্শ করছে।” জেনারেল জাফারি বলেন, সৌদি আরব ও মার্কিন সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বায়তুল মুকাদ্দাস হবে ইসরাইলের কবরস্থান: জেনারেল জাফারি

আপডেট সময় ০১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭