ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ২৩ জুন সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরাইলকে ঝুঁকির মুখে ফেলছে’ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

পুলিশকে আহত করে পালাল আসামি

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরোয়ানাভুক্ত মাদক মামলার এক আসামি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। আসামি পলায়নের আগে অভিযানে অংশ নেয়া আখাউড়া থানার এক এএসআই ও কনস্টেবলকে ঘুষি মেরে আহত করা হয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আখাউড়া উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামে।

আহত পুলিশ অফিসার এএসআই কামরুল ও কনস্টেবল শামীমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পলাতক মাদক মামলার আসামি আলামিন নুরপুর গ্রামের স্থানীয় বাসিন্দা সাঈদ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি আলামিন তার বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদে পুলিশের একটি দল গ্রেপ্তার করতে নুরপুর তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করা হলে সে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ (হাতকড়া) পালিয়ে যায়। এ হামলায় এএসআই কামরুল ও পুলিশ সদস্য শামীম আহত হয়।

ওসি জানান, আলামিনকে ফের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পুলিশকে আহত করে পালাল আসামি

আপডেট সময় ০১:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭