ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে হবে: সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে বলেছে সৌদি আরব। সেইসাথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনের জন্য জেরুজালেমের পরিবর্তে অন্য একটি স্থানকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে বেছে নিতে প্রস্তাব দিয়েছে আরব রাষ্ট্রটি।

অধিকৃত জেরুজালেমের পাশেই ফিলিস্তিনি শহর আবু দিস শহরকে এর রাজধানী হিসেবে বেছে নিতে বলে সৌদি আরব। এদিকে সৌদি আরবের প্রস্তাবের পক্ষে ফিলিস্তিনি জনগণ প্রতিবাদ জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জেরুজালেমই আমাদের রাজধানী’ বলে হ্যাশটেগ দেয়া শুরু করেছে।

নিউইয়র্ক টাইমস জানায়, গত মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রিয়াদ সফরকালে সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রস্তাবটি করেন। প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজা অংশের মধ্যে ফিলিস্তিনিরা একটি আংশিক রাষ্ট্র পাবেন, যার ওপরে তাদের কেবল আংশিক সার্বভৌমত্ব থাকবে এবং পশ্চিম তীরে ইহুদিরা সংখ্যাগুরু হিসেবে থাকবে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রস্তাবটিতে সাড়া দেওয়ার জন্য সৌদি আরব আব্বাসকে দুই মাস সময় দিয়েছে। আবু দিস একটি দখলকৃত পূর্ব জেরুজালেমের কাছাকাছি ফিলিস্তিনি শহর। অসলো চুক্তি অনুসারে এটি বি ক্যাটাগরির একটি এলাকা যা ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ উভয় দ্বারা পরিচালিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদেরকে জেরুজালেমের অধিকার ছাড়তে হবে: সৌদি আরব

আপডেট সময় ০২:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭