ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন করেছে ইরান। এ খবর দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আসকার জারেয়ান। গতকাল রবিবার তিনি তেহরানে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের পর বিশ্বের পঞ্চম দেশ হিসেবে পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্ত রপ্ত করল ইরান। তিনি আরো বলেন, কার্ডিয়াক পেসমেকার ও ল্যাপটপ তৈরির কাছে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।

এ ছাড়া, এর সঙ্গে অতিরিক্ত কিছু অ্যাপ্লিকেশন যোগ করে এটিকে তেল খাত ও কৃত্রিম উপগ্রহ স্থানান্তরের কাজে ব্যবহার করা সম্ভব।

আসকার জারেয়ান বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশীয় কোম্পানির সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করার পদক্ষেপ নেবে তেহরান। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের সামনে সম্ভাবনার নতুন অনেক দিগন্ত খুলে গেছে বলেও তিনি জানান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আরো বলেন, অস্ট্রিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরানের পশ্চিমাঞ্চলীয় আলবোর্জ প্রদেশে দেশের প্রথম আয়ন থেরাপি সেন্টার স্থাপন করা হবে যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার। জারেয়ান বলেন, আয়ন থেরাপি প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ইরান হবে বিশ্বের ষষ্ঠ দেশ। ক্যানসারসহ আরো কিছু দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আয়ন থেরাপি ব্যবহৃত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন

আপডেট সময় ০৪:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭