ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলে সৌদি গোয়েন্দাদের প্রশিক্ষণে পাঠাচ্ছেন ক্রাউন প্রিন্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি গোয়েন্দা সংস্থা একটি প্রতিনিধিদলকে প্রশিক্ষণের জন্যে পাঠাচ্ছে ইসরায়েল। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দি মাস্ক টেকনিক্যাল ইনস্টিটিউট সৌদি আরবের যে প্রতিনিধিদলকে ইসরায়েল পাঠাচ্ছে তাদের মধ্যে রয়েছে বেশ কিছু শিক্ষার্থী। শিক্ষা সফর কর্মসূচির নামে এদের পাঠানো হচ্ছে ইসরায়েলে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ভার্চুয়াল মিডিয়ার বরাত দিয়ে এধরনের খবর দিয়েছে আইইউভিএম প্রেস ।

এ খবরে আরো বলা হয়েছে এর আগেও গোপনে সৌদি আরব থেকে একাধিক প্রতিনিধিদলকে ইসরায়েলে প্রশিক্ষণের জন্যে পাঠানো হয়েছে যা দেখভাল করছে সৌদি ইন্টেলেজিন্স এজেন্সি। ইসরায়েলে এসব প্রতিনিধিদল কোনো আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও স্বীকারোক্তি আদায়ে প্রশিক্ষণ নেবে।

বিশ্বে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্যে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরিতে ইসরায়েলের খ্যাতি রয়েছে এবং স্বল্পমূলে বিভিন্ন দেশে তা বিক্রি হয়ে থাকে। ধারণা করা হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলে প্রতিনিধিদল পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার পর তার বিরোধীদের বিরুদ্ধে তাদের ব্যবহার করবেন যা রাজকীয় সিংহাসনে নির্বিঘেœ পৌঁছাতে তাকে সাহায্য করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে সৌদি গোয়েন্দাদের প্রশিক্ষণে পাঠাচ্ছেন ক্রাউন প্রিন্স

আপডেট সময় ০৫:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭