ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চাঁদের মাটি আনা সেই ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি

অাকাশ আইসিটি ডেস্ক:

মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর যে ব্যাগে করে প্রথম সেখানকার পাথর এবং ধুলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউ ইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বিবিসি বলছে, ১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধুলা এবং কিছু ছোট পাথর আছে। অজ্ঞাতপরিচয় এ ব্যক্তি নিলামে এটি কিনে নিয়েছেন।

এই ব্যাগটি নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে এটির মালিকানা নিয়ে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সব কিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

চাঁদের মাটি আনা সেই ব্যাগ ১৮ লাখ ডলারে বিক্রি

আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭