ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনী সহিংসতা দমনে হন্ডুরাসে কারফিউ জারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নির্বাচনী সহিংসতা দমনে হন্ডুরাসে সান্ধ্য আইন জারি করেছে দেশটির সরকার। শুক্রবার থেকে টানা ১০ দিন এই আইন জারি থাকবে। জনগণের চলাফেরার স্বাধীনতা সীমিত করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীকে দেয়া হয়েছে বাড়তি ক্ষমতা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও ২০ জনের বেশি আহত হওয়ার পর সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। ভোটের পাঁচদিন পরও গণনা শেষ না হওয়ায় দেশটিতে এখন তীব্র অস্থিরতা বিরাজ করছে। লুট ও সহিংসতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রিপরিষদের সদস্য এবাল দিয়াজ গণমাধ্যমকে বলেছেন, ‘জনগণের সাংবিধানিক অধিকার স্থগিতের বিষয়টি অনুমোদন করা হয়েছে যেন সশস্ত্র বাহিনী ও পুলিশ দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা দমাতে পারে।’

ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ ও বিরোধী জোটের প্রার্থী সালভাদর নাসরাল্লা উভয়েই নিজেদের বিজয়ী দাবি করেছেন।

ভোটের আগে হওয়া জনমত জরিপে নাসরাল্লা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ছিলেন। যদিও ৯০ শতাংশ গণনা শেষে হার্নান্দেজই পাঁচ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে নির্বাচনী সংস্থাগুলোর ভাষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনী সহিংসতা দমনে হন্ডুরাসে কারফিউ জারি

আপডেট সময় ০৩:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭