ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় সড়কে প্রাণ ঝরল মা-মেয়েসহ তিনজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে শেরপুর-ধুনট সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম, তার দুই বছরের মেয়ে মিম এবং বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান।

আহতরা হলেন সীমা বেগম ও তার মেয়ে রুবি। আহতরা দুর্ঘটনায় নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৪১২) ধুনট উপজেলায় যাচ্ছিল। শুভগাছা এলাকায় পৌঁছার পর শেরপুরগামী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন। আহত হন তিনজন।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থলে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় সড়কে প্রাণ ঝরল মা-মেয়েসহ তিনজনের

আপডেট সময় ০৪:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭