ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে দৈনিক ১২০০ জনের মৃত্যু হয় ধূমপানে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ধূমপানের কারণে দৈনিক ১ হাজার ২০০ জনের মৃত্যু হয় স্বীকার করে পত্রিকায় বিজ্ঞাপন ছেপেছে মার্লবোরো, ক্যামেল এবং নিউপোর্ট ব্রান্ডের সিগারেট উৎপাদক কোম্পানিগুলো। ১১ বছর আগে আদালতের এক নির্দেশ মেনে গত রোববার এ সংক্রান্ত ‘সংশোধিত বিবৃতি’ প্রকাশ করেছে কোম্পানিগুলো।

এসব কোম্পানি সিগারেটের বিপননে বিজ্ঞাপন বাবদ প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। কিন্তু ধূমপান বিরোধী প্রচারণায় ব্যয় হয় খুবই সামান্য। যা ৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও নিচে।

২০০৬ সালে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক গ্লাডিস কেসলার ১,৬৮২ পৃষ্ঠার এক রায়ে বলেছিলেন, ধূমপানের স্বাস্থ্যহানির বিষয়ে আইন লঙ্ঘন করে দশকের পর দশক ধরে কেম্পানিগুলো মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ জন্য তিনি টোব্যাকো কেম্পানিগুলোকে ৫টি স্বাস্থ্যজনিত বিষয়ে সংশোধিত বিবৃতি প্রকাশের নির্দেশ দেন। কিন্তু ওই বিবৃতির শব্দগুলো কেমন হবে এ নিয়ে মামলাটি এতদিন ঝুলে ছিল।

২০১৪ সালে কয়েক দফা বৈঠকের পর সরকার ও কোম্পানিগুলো ঐকমত্যে পৌঁছায় যে, এ সংক্রান্ত বিজ্ঞাপন রোববারের প্রধান প্রধান পত্রিকা ও প্রাইম টাইমে টেলিভিশনে এক বছরের জন্য প্রকাশ করা হবে। এ ছাড়া সিগারেটের মোড়কেও এটি প্রচার করা হবে। এরই প্রেক্ষিতে গত রোববার আরজে রেনল্ড টোব্যাকো, ফিলিপ মরিস ইউএসএ, অলট্রিয়া ও লরিলার্ড ধূমপানে মৃত্যুর কারণ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করল।

এ ঘটনার পর আমেরিকান ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি ক্লিফ ডগলাস এনবিসি নিউজকে বলেন, ‘এটা খুবই সুন্দর মুহূর্ত’। এই প্রথম তারা পুরো সত্য বলতে বাধ্য হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে দৈনিক ১২০০ জনের মৃত্যু হয় ধূমপানে

আপডেট সময় ০৫:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭