ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৩ হাজার কি.মি পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস একে পুরো বিশ্বের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন। এর আগে পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

এ যাবৎ কালের সবচেয়ে শক্তিশালী আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। খবর বিবিসির। উত্তর কোরিয়ার দাবি, নতুন এই ক্ষেপণাস্ত্র পুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে সক্ষম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার মধ্যরাতে এক বিশেষ সম্প্রচারের মাধ্যমে দাবি করা হয় তারা সফলভাবে মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পেরেছে।

উত্তর কোরিয়া যদিও এর আগে দাবি করেছিল তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে। কিন্তু এই প্রথম বারের মত তারা বলছে, নতুন যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তারা চালিয়েছে সেটা আরো অত্যাধুনিক প্রযুক্তির সম্মেলন ঘটানো হয়েছে। আর এটা দিয়েই পুরো যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়া সম্ভব।

এদিকে এই ক্ষেপণাস্ত্র আসলেই যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারবে কীনা সেটা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনিয়ন অব কনসার্ন্ড সায়েন্টিস্ট নামে একটি গ্রুপ বলছে, ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।সঠিক নিয়মে উৎক্ষেপণ এবং গতি থাকলে যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত করতে পারে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠক ডেকেছে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জেমস ম্যাটিস হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করে, সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টির যথাযথ জবাব দেয়া হবে। পিয়ং ইয়ং-এর এমন উসকানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

১৩ হাজার কি.মি পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

আপডেট সময় ০২:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭