ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে আট কেজি হেরোইনসহ ভারতীয় সেনা সদস্য আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের জম্মু কাশ্মীরে আট কেজি হেরোইনসহ এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। কাশ্মীরের কুঞ্জয়ানিতে এক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

আটক সেনা সদস্যের নাম মোহাম্মদ আনোয়ার। তিনি রাজৌরি জেলার নওশেরার বাসিন্দা ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় কর্মরত ছিলেন। তিনি দুই দিনের ছুটিতে নিয়ে কর্মস্থলের বাইরে ছিলেন।

জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেন্ট ভিবেক গুপ্ত ঘটনা নিশ্চিত করেছেন। এক পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুঞ্জয়ানীতে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়। এসময় দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বাসে অভিযান চালিয়ে ওই সেনা সদস্যকে আটক করা হয়। তার কাছে থাকা আপেলের বাক্সের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের আটটি হেরোইনের প্যাকেট পাওয়া যায়।

দুইদিন আগে জম্মুতে প্রায় ১৫ কেজি হেরোইন, ২৪ লাখ ভারতীয় রুপি ও দুটি গাড়িসহ চারজনকে আটক করা হয়। গত মাসে রাজৌরি জেলা থেকেই মাদক চোরাচালানের অভিযোগে মুশতাক হোসাইন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশ। এবছর তার আগে আরো চার পুলিশ সদস্য মাদক নিয়ে আটক হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাশ্মীরে আট কেজি হেরোইনসহ ভারতীয় সেনা সদস্য আটক

আপডেট সময় ০৩:২৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭