ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি নেতৃত্বাধীন সামরিক সম্মেলনে যোগ দেয়নি লেবানন, কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট গঠনের সম্মেলনে যোগ দেয়নি প্রতিবেশী দেশ লেবানন। ধারণা করা হচ্ছে- লেবাননের ওপর সৌদি আরবের চাপ বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে গতকাল রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত থাকে বৈরুত। এ সম্মেলনে যোগ দেয়নি আরেক প্রতিবেশী দেশ কাতার।

লেবাননের একটি সরকারি সূত্র জানিয়েছে, গতকালের সম্মেলনে যোগ দেয়ার জন্য বৈরুত সরকার রিয়াদের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছিল কিন্তু সৌদি আরবের সঙ্গে অসহযোগিতার অংশ হিসেবে এ সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত থাকে। তবে প্রেসিডেন্ট মিশেল আউন এ সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত থাকার জন্য প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব সারাফকে নির্দেশ দিয়েছেন বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে ওই সূত্র।

রোমানিয়া যাওয়ার আগে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব সারাফ প্রেসিডেন্ট আউন ও প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে পৃথক বৈঠক করেন। রোমানিয়ার সঙ্গে গতকাল লেবানন একটি সামরিক চুক্তি সই করেছে।

গত ৪ নভেম্বর লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এর প্রায় দিন সপ্তাহ পর তিনি দেশে ফিরে পদত্যাগপত্র স্থগিত করেন এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি নেতৃত্বাধীন সামরিক সম্মেলনে যোগ দেয়নি লেবানন, কাতার

আপডেট সময় ১১:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭