ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

শেবাচিমে নবজাতক চুরির ঘটনায় আটক ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় এক অ্যাম্বুলেন্স চালক ও দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়। জানা গেছে, ২৪ নভেম্বর সকালে হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন ঝালকাঠির রাজাপুরের নৈকাঠী এলাকার শহীদুলের স্ত্রী লাইলী। ওইদিন রাতেই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন তিনি। ওই সন্তানকে রবিবার রাতে চুরি হওয়ার অভিযোগ তোলেন স্বজনরা।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত কর্মচারীরা জানান, রাত ১২টার দিকে শিশুটির সাথে থাকা এক নারী দুধ খাওয়ানোর কথা বলে ওয়ার্ড থেকে বাইরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি চুরি হয়েছে বলে স্বজনরা দাবি করে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও থানা পুলিশকে জানানো হয়। এসময় জানতে পারেন সরোয়ার নামে একজন চালক তার অ্যাম্বুলেন্সে করে একটি শিশু ও দুই নারীকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পরে সেই চালককে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি কৌশলে গাড়িটি পিরোজপুরের কাউখালি থানায় নিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে শিশুটিকে পুলিশ তাদের জিম্মায় নিয়ে যায় এবং চালকসহ তাদের তিনজনকেই আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক আব্দুল কাদির জানান, তারা রাতেই বিষয়টি পুলিশকে জানান। কিন্তু পুলিশ আসলে শিশুর মা কোন অভিযোগ দিতে চায়নি- তাই তারা চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

শেবাচিমে নবজাতক চুরির ঘটনায় আটক ৩

আপডেট সময় ১০:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭