ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামপন্থীদের চাপের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামপন্থীদের চাপের মুখে অবেশেষে পদত্যাগ করলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহিদ হামিদ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, হামিদের পদত্যাগ শিগগিরই অনুমোদন করা হবে। জাহিদ হামিদের বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে থেকে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। তাদের অবস্থান ধর্মঘটে ১৯ দিন ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি অচল হয়ে পড়ে।

আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ থামাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে গত শনিবার সংঘর্ষ বাধে। এতে ছয়জন নিহত হন। আহত হন ২০০ জন। এ পরিস্থিতিতে শনিবার রাতেই সেনাবাহিনী তলব করা হয়। কাল রবিবার পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি।

নির্বাচনী শপথের একটি অংশে ইসলামের নবী মোহাম্মদের উল্লেখ বাদ পড়ার পর আইনমন্ত্রী জাহিদ হামিদ অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। যদিও এ ঘটনা একজন ক্লার্কের ভুলে হয়েছে জানিয়ে ক্ষমা প্রার্থনাও করেছিলেন হামিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসলামপন্থীদের চাপের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০১:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭