ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দূর্বৃত্তদের গুলিতে সবুজ আলী (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ঢালারচর ইউইনয়ন পরিষদের সাবেক সদস্য। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার ঢালারচর ইউনিয়নের বড়দুর্গাপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ঘটনার সময় সবুজ আলী দূর্গাপুর গ্রামের খানকা শরীফের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চাদরপড়া ও মুখ ঢাকা অবস্থায় পাঁচ থেকে সাতজনের একদল দূর্বৃত্ত এসে তাঁকে ঘিরে ধরে। তাঁরা মুহুর্তের মধ্যেই চায়ের দোকান থেকে তাঁকে টেনে হিচরে পাশে নিয়ে এলোপাথারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গ্রামে চরম আতঙ্ক তৈরী হয়। চায়ের দোকানে থাকা অন্যরা দিকবিদিক ছুটে পালায়। পরে দূর্বৃত্তরা সবুজের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, এলাকাটি দূর্গম ও চরমপন্থী অধ্যুষিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীন কোন্দলের জেরে ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ১১:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭