ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় নিজের বুকে গুলি করে যুবকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা পৌর এলাকার ছাতিয়ানী মহল্লায় নিজের বুকে গুলি করে বাবু খন্দকার (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবু ছাতিয়ানী ফজলে রাব্বি সড়ক এলাকার মনি খন্দকারের ছেলে। তিনি ভাংচুর, মারামারির বিষয়ে দু’টি মামলার আসামী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে বাবু খন্দকার নিজ বাড়ীতে সবার অগোচরে নিজের কাছে থাকা পিস্তল দিয়ে বুকের ডান পাশে গুলি করে। এ সময় তার মা বাহিরে থেকে বাড়ীতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ আত্মহত্যার কাজে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার নিহত বাবু খন্দকারের মা বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন। নিহত বাবু খন্দকারের বিরুদ্ধে পূর্বের মারামারি ও ভাংচুরের দু’টি মামলা রয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় নিজের বুকে গুলি করে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১১:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭