ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত বেড়ে ২৩৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিশরে আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫। এ ছাড়া আরো আন্তত ১৩০ জন মুসল্লি আহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর সিনাই প্রদেশের আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল রাওদা মসজিদে এ হামলা ঘটে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। এর আগে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, জনাকীর্ণ ওই মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের গুলি ও বোমা হামলায় কমপক্ষে ১৮৪ জন নিহত হয়। আহত হয় আরও ১২৫ মুসল্লি।

বিবিসির খবরে বলা হয়, সিনাই প্রদেশের বীর আল আবেদ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় সন্দেহভাজন জঙ্গিরা বোমা হামলা করে। এ সময় তারা মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৩৫ জন নিহত হয়। আহত হয় আরও ১৩০ জন মুসল্লি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মসজিদের চারপাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর গুলি চালায় এবং বোমা হামলা করে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যারা ওই মসজিদে নামাজ পড়ছিলেন। এই প্রদেশে ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিশরের সরকারি নিরাপত্তা বাহিনী যুদ্ধ করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিশরে মসজিদে জঙ্গি হামলায় নিহত বেড়ে ২৩৫

আপডেট সময় ১০:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭