ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সর্বোচ্চ নেতা নয়া হিটলার: সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের নয়া হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সৌদি যুবরাজ এ কথা বললেন।

নিউইয়র্ক টাইমস-এ বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাতকারে মোহাম্মদ বিন সালমান বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ‘মধ্যপ্রাচ্যের নয়া হিটলার’। তিনি আরও বলেন, ‘ইউরোপে যা ঘটে গেছে, মধ্যপ্রাচ্যে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেটা খুবই গুরুত্বপূর্ণ।’ তবে ইরান এবিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

গত ৪ নভেম্বর ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি সৌদি নিরাপত্তা বাহিনী আকাশেই ধ্বংস করে দেয়। হুথি বিদ্রোহীরা এ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে।

ওই ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে সৌদি আরব এবং ইরান তিক্ত বাকযুদ্ধে লিপ্ত হয়। সৌদি এই হামলার পেছনে ইরানকে অভিযুক্ত করে। অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, ইয়েমেনে সৌদির চলমান আগ্রাসনের জবাব দিয়েছে হুথি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের সর্বোচ্চ নেতা নয়া হিটলার: সৌদি যুবরাজ

আপডেট সময় ১০:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭