ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলনের পর ঢাকার সাত কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে লিখিত আকারে পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বৃহস্পতিবার কলেজগুলোর বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস আকারে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে সকালে পরীক্ষার সূচি প্রকাশসহ সাত দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

পরে পুলিশ তাদের লাঠিপেটা করে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত ও আটক হন বলে দাবি করেন শিক্ষার্থীরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার গণমাধ্যমকে নোটিস আকারে পরীক্ষার সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষের সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে কলেজ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নোটিসও দিতে শুরু করেছে।

সেলিম উল্লাহ জানান, সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া হবে। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

সেলিম উল্লাহ জানান, অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অনার্সের খাতা দুইজন পরীক্ষক মূল্যায়ন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সাতটি কলেজে আলাদা ভর্তি পরীক্ষা হবে, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্দোলনের পর ঢাকার সাত কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট সময় ০৫:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭