ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবনে ‌বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১১জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত বনদস্যুর নাম পলাশ ওরফে গামা মণ্ডল (৩৫)। তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে বলে জানা গেছে।

কয়রা থানার ওসি এনামুল হক বলেন, বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১জন জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তারা সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়রার খাল এলাকায় অভিযান শুরু করেন। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে মুন্না বাহিনী পিছু হটে। এ সময় ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ১১জন জিম্মি জেলে, দুটি নৌকা এবং শাটার গান, টুটুবোর রাইফেল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া উভয়পক্ষের গোলাগুলিতে কয়রা থানার সেকেন্ড অফিসার এসআই রাজিউল আমিন এবং কনস্টেবল মো. লিটন ও হারিজ আহত হন বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুন্দরবনে ‌বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

আপডেট সময় ১০:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭