ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রথমবারের মতো মানবশরীরে জিনের ত্রুটি সংশোধনে উদ্যোগ

আকাশ নিউজ ডেস্ক:

জটিল রোগ সারাতে মানবদেহের অভ্যন্তরে জিন অর্থাৎ ডিএনএ নিয়ে কাজ করা সম্ভব হয়নি। এবার পরীক্ষামূলকভাবে তা করেছেন মার্কিন বিজ্ঞানীরা।

দুরারোগ্য মেটাবলিক ডিজিজে আক্রান্ত এক ব্যক্তির শরীরে এই ডিএনএ সংশোধন করা হয়েছে। ত্রুটিপূর্ণ ডিএনএকে ছেঁটে ফেলে, সেখানে কোটি কোটি ‘সংশোধিত জিন’ ঢোকানো হয়। গোটা প্রক্রিয়াটি ডিএনএ-কাটিং যন্ত্র দিয়ে সম্পন্ন হয়।

আপাতত ওই রোগীকে পর্যবেক্ষণে রাখা হবে। তিন মাসের মধ্যেই বোঝা যাবে সংশোধিত জিন সক্রিয় হয়েছে কী না। উদ্যোগ সফল হলে জটিল এই অসুখের সারানো সহজ হবে, চিকিৎসা খরচও কমবে।

মার্কিন এই গবেষকরা জানান, রোগীর শরীর থেকে ত্রুটিপূর্ণ জিনগুলি বের করে, পরীক্ষাগারে তা সংশোধন করে নেওয়া হয়। এরপর সেই সংশোধিত জিনই ওই রোগীর শরীরে প্রবেশ করানো হয়েছে।

এর আগেও এ চেষ্টা করা হয়েছে।

ডিএনএর মধ্যে সংশোধিত অংশ বাইরে থেকে প্রবেশ করানো হলেও তা নিয়ন্ত্রণ করা যায়নি। ডিএনএর মধ্যে অবস্থান ঠিকঠাক না হওয়ার কারণেই বিপত্তি বাধে। কিন্তু এবার মানবশরীরের অভ্যন্তরে মিনিয়েচার সার্জন পাঠিয়ে, বিশেষ প্রক্রিয়ায় একদম ঠিক জায়গায় নতুন জিনের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রথমবারের মতো মানবশরীরে জিনের ত্রুটি সংশোধনে উদ্যোগ

আপডেট সময় ০৬:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭