ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের ধোবাউড়ার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর ধোবাউড়া বাজারে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রুবেলের সমর্থকরা।

স্থানীয়রা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রুবেল নির্বাচনি অফিস উদ্বোধনের কিছুক্ষণ পর এরশাদ বাজারে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করেছেন আজহারুল হক নামে ধানের শীষের এক সমর্থক। পরে গুরুতর আহত অবস্থায় নজরুলকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর লাশ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন রুবেলের সমর্থকরা।

এ ব্যাপারে জানতে চাইলে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি হালুয়াঘাটে আছি। প্রাথমিকভাবে জেনেছি তাদের মাঝে পারিবারিক বিরোধ রয়েছে। তবে ধানের শীষের সমর্থক হলেও তার বিচার হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬