ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএস মুক্ত ইরাক, নিয়ন্ত্রনে সরকারি বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকে শনিবার ইসলামিক স্টেট (আইএস) এর দখলে থাকা সর্বশেষ শহর রাওয়া’র নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। এর ফলে ইরাকের আর কোথাও আইএস’র নিয়ন্ত্রণ নেই। ইরাকে ‘খিলাফত’ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে অভিযান চালানো এই নামটি এখন কেবলি ইতিহাস।

হামজা মাহমুদ (১৩) বিগত তিন বছর ধরে তার কৈশোরিক সময়টিতে সিরিয়া সীমান্তজুড়ে মরু অঞ্চলে আইএস জিহাদিদের কঠোর ও নির্মম শাসন প্রত্যক্ষ করেছে। আইএস জিহাদিরা ২০১৪ সালে ইউফ্রেতিস নদীর তীরে অবস্থিত হামজার শহরটি দখল করে নেয়। এরপর সে একদিনের জন্যও স্কুলে যেতে পারেনি।

হামজা বার্তা সংস্থা এএফপি’কে বলেছে, ‘আইএস এর শাসনের সময় পুরুষদের লম্বা দাঁড়ি রাখতে হতো। তা না করলে তাদেরকে বিশটি বেত্রাঘাত মারা হতো।’ জিহাদিদের শাসন আমলে রাওয়া ও এর আশপাশের ২০ হাজার বাসিন্দাকে আইএসের নিষ্ঠুর শাসন প্রত্যক্ষ করতে হয়েছে।

আরেফ আদি (৬৭) বলেন, ‘তিন বছর ধরে তারা আমাদের বিদ্যুৎ, টেলিফোন ব্যবহার ও টেলিভিশন দেখতে দেয়নি।’ শুক্রবার রাওয়া ইরাকের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এলে তারা মুক্তির আনন্দে উল্লাস প্রকাশ করে। তবে এখনোও আইএস-এর হুমকি রয়ে গেছে।

শহরের মেয়র হুসেন আলী বলেন, আইএস জিহাদিরা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ছত্রছায়ায় অভিযান চালানো ইরাকী বাহিনীর সঙ্গে লড়াই না করে শহর ছেড়ে পালিয়ে গেছে।
সুন্নী গোষ্ঠী শাসিত রাওয়া দীর্ঘদিন ধরে ইরাকে জিহাদিদের ঘাঁটি ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইএস মুক্ত ইরাক, নিয়ন্ত্রনে সরকারি বাহিনী

আপডেট সময় ০২:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭