ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে ইরান, রাশিয়া ও তুরস্কের আসন্ন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেছেন, সিরিয়া সংকট সমাধানের বিষয়ে শিগগিরই ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টরা বৈঠকে মিলিত হবেন। আগামী ২২ নভেম্বর রাশিয়ার সোচি শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমেরিকা, সৌদি আরব ও তার মিত্ররা ২০১১ সালে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর মাধ্যমে সিরিয়ায় ভয়াবহ সহিংসতা চাপিয়ে দেয়। সিরিয়া সংকট সমাধানে নানা ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চলতি বছরের গোড়ার দিকে রাশিয়া, ইরান ও তুরস্ক ‘আস্তানা শান্তি প্রক্রিয়া’ শুরু করে। ‌এরপর গত এক বছরে সিরিয়ায় সন্ত্রাসবাদের ভয়াবহতা নাটকীয়ভাবে কমে গেছে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ পর্যন্ত সিরিয়ার সরকার ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সাত দফা বৈঠকের জের ধরে সিরিয়ায় ব্যাপকভিত্তিক অস্ত্রবিরতি কার্যকর হয়েছে।

ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এসব বৈঠকের ফলাফল কার্যকর করার গ্যারান্টি দিয়েছে ওই তিন দেশ। আস্তানা শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর সোচি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে: ইরান

আপডেট সময় ০২:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭