ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের ১৭তম ম্যাচে সিলেট সিক্সার্সকে সাত উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৫ বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

রাজশাহীর পক্ষে মমিনুল হক ৩৬ বলে ৪২ ও রনি তালুকদার ২২ বলে ২৪ রান করেন। জাকির হোসেন ২৬ বলে ৫১ ও মুশফিকুর রহিম ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে নাসির হোসেন একটি, আবুল হোসান একটি ও নাবিল সামাদ একটি করে উইকেট দখল করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় রাজশাহী। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গা ১০ রানে আউট হন। এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ৩৭ বলে ৪০ রান করেন।

শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন। রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের

সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী

আপডেট সময় ০৬:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭