ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক

জাপান ও যুক্তরাষ্ট্রের ১০ দিনের যৌথ নৌ-মহড়া শুরু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপান ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তারা এ মহড়া শুরু করলো।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরকালে আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিই সবচেয়ে বেশী প্রাধান্য পায়। খবর এএফপি’র।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১০ দিনব্যাপী এ সামরিক মহড়া জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া উপকূলীয় জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সৈন্য, বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টিথাম, ইউএসএস চাফী ও ইউএসএস মাস্টিন যোগ দিয়েছে।

এদিকে উত্তর কোরিয়া এ ধরনের আগ্রাসী সামরিক মহড়ার বারবার নিন্দা জানিয়ে আসছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্রকরে চরম আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান ও যুক্তরাষ্ট্রের ১০ দিনের যৌথ নৌ-মহড়া শুরু

আপডেট সময় ১১:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭