ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আরো ৪৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে আরো ৪৭ মিলিয়ন ডলার দেবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরকালে বুধবার সেদেশের রাজধানী নেপিডোতে এ ঘোষণা দিয়েছেন।

আজ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর আগস্ট ২০১৭ থেকে শরণার্থী সংকট মোকাবেলায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো মোট ৮৩ মিলিয়ন ডলারে।

যুক্তরাষ্ট্রের সহায়তা বাংলাদেশের মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর কাছে পৌঁছায়, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউএন হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর), ইউএন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)।

এসব সংস্থা মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে উচ্ছেদ হওয়া ছয় লাখেরও বেশি রোহিঙ্গার সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য এবং পুষ্টি সহায়তা, স্বাস্থ্য সেবা ও মনস্তাত্বিক এবং সামাজিক সহায়তা প্রদান করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টিলারসন বলেন, এই বিপর্যয়ের মানবিক সঙ্কটের মাত্রা ভয়াবহ। ছয় লাখেরও বেশি রোহিঙ্গা যাদের বেশিরভাগই নারী ও শিশু, বাংলাদেশে পালিয়ে গেছে এবং তাদের আরো অজানা সংখ্যক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন যাদের খাদ্য, পানি ও আশ্রয়ের অপর্যাপ্ততা রয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী মানবিক উদ্যাগের জন্য যুক্তরাষ্ট্র সবসময়ই নিবেদিত এবং রোহিঙ্গাদের সাহায্য করার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই তহবিল বিতরণ করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আরো ৪৭ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭