ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লার টানা দ্বিতীয় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ টুর্নামেন্টের দ্বাদশ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংসকে। তিন ম্যাচে এটি কুমিল্লার দ্বিতীয় জয় হলেও, চতুর্থ ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেলো রাজশাহী কিংস।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং-এ নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলো রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার লেন্ডল সিমন্সের ব্যাটিং দৃঢ়তায় শুরু থেকেই রানের চাকা সচল ছিলো তাদের। তবে ২৩ থেকে ২৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজশাহী। আগের ম্যাচের সেরা মোমিনুল ২ ও তিন নম্বরে নামা রনি তালুকদার শুন্য রানে বিদায় নেন।

তারপরও ভড়কে যাননি সিমন্স। দ্রুততার সাথেই স্কোর বোর্ডে রান জড়ো করছিলেন তিনি। কিন্তু পঞ্চম ওভারের চতুর্থ বলে হামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সিমন্স। ৬টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৪০ রান করেন তিনি।

তার বিদায়ের পর আফগানিস্তানের দুই স্পিনার অধিনায়ক মোহাম্মদ নবী ও রশিদ খানের স্পিন বিষে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১৫ রান করতে পারে তারা। রাজশাহীর এমন স্কোরের পেছনে শেষদিকে বড় ভূমিকা রাখেন ফরহাদ রেজা। আট নম্বরে নেমে ৩০ বলে অপরাজিত ২৫ রান করেন রেজা। কুমিল্লার নবী ৩টি ও রশিদ ১টি উইকেট নেন।

১১৬ রানের জয়ের লক্ষ্যটা স্পর্শ করতে কুমিল্লার ইনিংস শুরু করেন লিটন কুমার দাস ও ইংল্যান্ডের জশ বাটলার। প্রথম ওভার থেকে মাত্র ১ রান নিতে পারেন লিটন। ঐ ওভারের শেষ ডেলিভারিতে জীবন পান তিনি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও ক্যাচ দিয়ে বেঁচে যান লিটন।

জীবন পেয়ে ঐ ওভারে রাজশাহীর ফরহাদ রেজাকে ২টি করে চার ও ছক্কা হাকান লিটন। তবে এরপরই আউট হন তিনি। ১২ বলে ২৩ রান করেন তিনি। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর ইমরুলকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বাটলার। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়েন বাটলার ও ইমরুল।

৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৫০ রান করেন বাটলার। ৪টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করেন ইমরুল।

সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী কিংস: ১১৫/৭, ২০ ওভার (সিমন্স ৪০, ফরহাদ ২৫*, নবী ৩/১৫)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১২০/১, ১৫.১ ওভার (বাটলার ৫০*, ইমরুল ৪৪*, ফরহাদ ১/৩১)।
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লার টানা দ্বিতীয় জয়

আপডেট সময় ১০:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭