ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

খুলনায় বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা, মাটি ছড়াল চারদিকে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিস্ফোরণের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণস্থলে গর্ত সৃষ্টি হয়। মাটি ছড়িয়ে পড়ে চারপাশে। এ সময় আশপাশের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

আজ রোববার খুলনা নগরের শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পাশে খোলা স্থানে দুটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা বিশেষজ্ঞরা। এ সময় ওই পরিস্থিতির সৃষ্টি হয়। ওই বোমা দুটি আজ দুপুরের দিকে খুলনা নগরের নতুন রাস্তা রেল ক্রসিংয়ের পাশের ঝোপ থেকে উদ্ধার করে র‍্যাব। বোমা দুটি একটি মিষ্টির প্যাকেটে ছিল।

বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর পর র‍্যাব-৬-এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেলা একটার দিকে রেল ক্রসিংয়ের পাশের ঝোপের মধ্যে স্থানীয় লোকজন মিষ্টির প্যাকেটের মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে র‍্যাব-৬-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি উদ্ধার করে। বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা দুটি শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পাশে খোলা স্থানে নিয়ে যাওয়া হয়।

রফিকুল ইসলাম বলেন, বোমার মধ্যে সার্কিট ডিভাইস ছিল, ছিল সুইচ ও ব্যাটারি। একটি লাল টেপ দিয়ে সেগুলো মোড়ানো ছিল। বোমা দুটি স্থানীয়ভাবে হাতে তৈরি করা হয়েছে। যেহেতু উদ্ধারের জায়গাটি জনবহুল, তাই বোমা দুটি নির্জন এলাকায় নিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা দুটি ছিল অত্যন্ত শক্তিশালী ও স্থানীয়ভাবে হাতে তৈরি করা। তিনি বলেন, ‘কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া তো কেউ আর বোমা এভাবে ফেলে রাখবে না। নিঃসন্দেহে এর পেছনে বড় কোনো দুরভিসন্ধি ছিল। এটা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজে বের করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা

খুলনায় বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা, মাটি ছড়াল চারদিকে

আপডেট সময় ০৯:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭