ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

আমি পুতিনকে বিশ্বাস করি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে দেশটির প্রেসিডেন্ট পুতিন তা অস্বীকার করেছেন। পুতিনের এই স্বীকারোক্তি তিনি সত্যিকারার্থেই বিশ্বাস করেন। শনিবার ভিয়েতনামের দানাংয়ে অ্যাপেক সম্মেলন থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে যখন এফবিআই তদন্ত করছে ঠিক তখনই ট্রাম্প এই মন্তব্য করলেন।

গত জুলাইয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের সর্বশেষ বৈঠক হয়েছিল। ভিয়েতনামে অবশ্য দুই নেতার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে সম্মেলন চলাকালে দুজনের মধ্যে তিনবার সংক্ষিপ্ত সময়ের জন্য কথাবার্তা হয়েছে। এসময় তারা সিরিয়া পরিস্থিতি ও নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘যতোবারই তার সঙ্গে আমার দেখা হয়েছে, তিনি বলেছেন, আমি ওই কাজটি করিনি। তিনি যখন আমাকে বলেন যে তিনি আন্তরিকভাবেই এটা বলছেন, তখন আমি তাকে সত্যিকারার্থেই বিশ্বাস করি।’ রুশ হস্তক্ষেপের অভিযোগে পুতিন অপমানিত বোধ করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর মাধ্যমে তাকে অপমান করা হচ্ছে, যা আমাদের দেশের জন্য ভালো নয়।’

পরে টুইটারে ট্রাম্প মন্তব্য লিখেছেন, ‘ঘৃণাবাদী ও বোকারা’ দুই দেশের মধ্যে কোনো ভালো সম্পর্ককে উৎসাহিত করে না।

Tag :
আপলোডকারীর তথ্য

আমি পুতিনকে বিশ্বাস করি: ট্রাম্প

আপডেট সময় ০১:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭