ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

পরমাণু অস্ত্র নিয়ে ন্যাটোর মহড়ায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটোর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রুশ সীমান্তের কাছে পরমাণু অস্ত্র ব্যবহার সংক্রান্ত ন্যাটোর যুদ্ধ মহড়াকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রুশ-বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ-২০১৭কে কেন্দ্র করে কোনো কোনো পশ্চিমা সংবাদ মাধ্যম ব্যাপক জল্পনা-কল্পনা ছড়িয়েছে। দুই দেশের সীমান্তের কাছে ন্যাটোর পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ক প্রশিক্ষণকে আড়াল করার লক্ষ্যেই এমনটি করা হয়েছে বলে জানান তিনি।

ন্যাটো দাবি করেছে, বেলারুশ অনুষ্ঠিত জাপাদ-২০১৭ নামের যৌথ সামরিক মহড়ায় অংশ গ্রহণকারী সেনা সংখ্যা কম বলে জানানো হয়েছে। সেপ্টেম্বর মাসের ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত চলেছে এ যৌথ মহড়া।

এ ছাড়া, ন্যাটো আরো দাবি করেছে, বাল্টিক তীরবর্তী দেশগুলোর কাছাকাছি সামরিক সরঞ্জাম স্থায়ী ভাবে সরিয়ে নেয়ার বিষয়টি হয়ত আড়াল করতেই যৌথ এ মহড়া চালিয়েছে রাশিয়া এবং বেলারুশ। ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্য কোনো কোনো দেশ দাবি করেছে, মহড়ায় লক্ষাধিক সেনা নামিয়েছিল মস্কো।

অবশ্য, এ সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে রাশিয়া এবং বেলারুশ। যৌথ মহড়া জাপাদ-২০১৭কে নিছক প্রতিরক্ষামূলক হিসেবে উল্লেখ করে দেশ দু’টি বলেছে, এর মাধ্যমে অন্য কোনো দেশকেই হুমকি দেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

পরমাণু অস্ত্র নিয়ে ন্যাটোর মহড়ায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

আপডেট সময় ১২:৩৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭