ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন জোট শুক্রবার রাতে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র ও বিদ্রোহীদের সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

হুতি বিদ্রোহীদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ’র খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যকরে দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলোর একটি মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় আঘাত হানে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ আতিফ জানান, ‘আমি বাসায় থাকার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিমান হামলার শব্দ শুনতে পাই। এতে সকলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এর কয়েক মিনিট পর আমার পার্শ্ববর্তী বাড়িতে আরেক দফা বিমান হামলা চালানো হয়।’

আতিফ বলেন, এতে ‘আমার পুরো বাড়ি কেঁপে উঠে। সেখানে আরো হামলার ভয়ে তিনি তার পরিবার নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান। তিনি জানান, এ বিমান হামলায় তার পাশের বাড়ি ধসে পড়ে। এতে সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

আপডেট সময় ১২:০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭