ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

৭৫ বছর নিখোঁজের পর দম্পতির মৃতদেহ মিলল বরফের নিচে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সুইজারল্যান্ডে একটি ক্রমশ ছোট হতে থাকা হিমশৈলের নিচে দুটি মৃতদেহ পাওয়া গেছে। জানা গেছে এই দুইজন হচ্ছেন ৭৫ বছর আগে ১৯৪২ সালে নিখোঁজ হওয়া মার্সেলিন ও ফ্রান্সিন দুমোলিন দম্পতি।

১৯৪২ সালে আল্পস পর্বতে নিজেদের গবাদি পশুর খোঁজ নিতে গিয়ে নিখোঁজ হন এই দম্পতি। তাদের সাত সন্তান ছিল। এদের মধ্যে সবার ছোট মার্সেলিন উদ্রি দুমোলিনের বয়স ৭৯ বছর। বাবা-মার মৃতদেহর খোঁজ পাওয়ায় গভীর প্রশান্তি পেয়েছেন কারণ তিনি এখন তাদের প্রাপ্য শেষকৃত্যটি করতে পারবেন। তিনি বলেন, আমাদের সারাজীবন তাদের খোঁজ করে শেষ হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করা হবে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে স্যানফ্লেউরন হিমশৈলে একজন স্কি লিফট শ্রমিক এই দুই জনের মৃতদেহর সন্ধান পান। প্রতিষ্ঠানটির পরিচালক বার্নহার্ড শ্যানেন বলেন, ওই কর্মী আমাদের বলে বরফের নিচে সে কিছু ব্যাকপ্যাক, টিন ও গ্লাসের বোতল এবং নারী ও পুরুষের জুতার পাশাপাশি একজনের শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। যে পোশাক তারা পরিধান করে আছেন তাতে মনে হচ্ছে ৭০-৮০ বছর ধরে তারা সেখানে পড়ে বাছে।

উদ্রি দুমোলিন বলেন, আমার মা শিক্ষক ছিলেন এবং পেশায় জুতার কারিগর বাবার সঙ্গে পাহাড়ে যেতেন না। কারণ সাত সন্তানের জননী তার যৌবনের বেশিরভাগ সময় গর্ভবতীই ছিলেন। মা বাবা নিখোঁজ হওয়ার পরে তারা বিভিন্ন পরিবারে চলে যান এবং কারো সঙ্গে কারো যোগাযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

৭৫ বছর নিখোঁজের পর দম্পতির মৃতদেহ মিলল বরফের নিচে

আপডেট সময় ১১:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭