ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা

মার্কিন বিমানবাহী রণতরীর মহড়ায় যোগ দেবে দ. কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরীর অংশগ্রহণে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় যোগ দেবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তারা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে এ মহড়া চালাতে যাচ্ছে। শুক্রবার সিউলের এক সামরিক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী জানায়, এ সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়া তিনটি জাহাজ ইউএসএস রোনাল্ড রিগান, ইউএসএস নিমিতজ ও ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় সমন্বিত এ মহড়া চালাবে। আগামী শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে এ সামরিক মহড়া শুরু হবে।

এক বিবৃতিতে মার্কিন প্যাসিফিক ফ্লীটের কমান্ডার স্কট সুইফট বলেন, ২০০৭ সালে এ অঞ্চলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এ ধরনের মহড়া চালায়।

সিউলের কর্মকর্তারা জানান, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সাতটি জাহাজ এ যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। তাদের এই সাত জাহাজের মধ্যে তিনটি ডেস্ট্রোয়ার ও চারটি ইস্কর্ট শিপ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী

মার্কিন বিমানবাহী রণতরীর মহড়ায় যোগ দেবে দ. কোরিয়া

আপডেট সময় ০৪:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭