ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোলারের এক বলেই তিন ক্রিকেটার আহত (ভিডিও)

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আবার এই খেলায় নাকি অনেক কিছুই সম্ভব। তেমনই এক অসম্ভব ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার প্রিমিয়ার লিগে। এই লিগেরই এক খেলায় এক বলেই আহত হয়ে গেলেন তিনজন। অবাক ব্যাপার হলো, আহতের তালিকায় ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের সঙ্গে রয়েছেন স্বয়ং বোলারও। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর যায় কোথায়, রাতারাতি সেটা ভাইরাল।

খেলার গতিতেই খেলা চলছিল। ঘটনার সময় বোলার বল করলেন। সেই বলে স্বাভাবিকভাবেই ব্যাট চালিয়েছেন ব্যাটসম্যান; কিন্তু বিধিবাম। সেই বল ব্যাট হয়ে লাগে ব্যাটসম্যানের বাঁ হাতে। এতটাই জোরে হাতে বল লাগছিল যে, সেটা ছিটকে গেল নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে। গিয়ে সপাটে লাগল তার পায়ে।

দুই ব্যাটসম্যানই চেষ্টা করেছিলেন রান নেওয়ার; কিন্তু পারেননি। ঘটনা এখানে শেষ হলেই ভালো ছিল। ক্লাইমেক্সের পর ক্লাইমেক্স অপেক্ষা করছিল যেন এর একটু পরই।

এবার আহত হলেন বোলার। নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের পায়ে লেগে বল ছিটকে গিয়েছিল উইকেট থেকে খানিকটা দুরে। এক ফিল্ডার দৌড়ে এসে সেটা তুলে নেন। বোলার তখন তার পরের বল করার জন্য নিজের জায়গা নিতে যাচ্ছিলেন। ফিল্ডার বোলারের দিকে না তাকিয়েই সেই বল তাকে ছুঁড়ে মারেন। সেখানেই ঘটে যায় পরের ঘটনা। সেই বল এসে লাগে বোলারের ঘাড়ে। ঘাড় ধরে বসে পড়েন বোলার। ব্যাথায় কিছুক্ষণ কাতরালেনও তিনি।

মাঠের মধ্যে একটা হাস্যকর পরিবেশের সৃষ্টি হয়। চোট নিয়ে চিন্তিত হওয়ার বদলে বেশ মজার পরিস্থিতির মধ্যেই আবার খেলা শুরু হয়। টানটান উত্তেজনার ম্যাচে এটাও একটা সাময়িক স্বস্তি যে, কারও চোট গুরুতর ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোলারের এক বলেই তিন ক্রিকেটার আহত (ভিডিও)

আপডেট সময় ০৪:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭