ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি মডেল মিনি স্কার্ট পরায় তোলপাড়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে মিনি স্কার্ট পরে জনসমাগমস্থলে হেঁটে গেছেন এক তরুণী। তাঁর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করা হয়েছে। আর এ নিয়েই চলছে তোলপাড়।খুলুদ নামের ওই মডেলের ভিডিওতে দেখা যায়, রাজধানী রিয়াদের প্রায় ১৫৫ কিলোমিটার উত্তরে নাজদ প্রদেশে উশায়কার হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন খুলুদ। তাঁর পরনে মিনি স্কার্ট।

গতকাল সোমবার বিবিসির খবরে জানা যায়, সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এমন পোশাক পরায় খুলুদকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে অনেকে। আবার অনেকে বলছেন, খুলুদ সাহসের কাজ করেছেন। এই বিতর্কের মধ্যেই সৌদি সরকার টুইটার থেকে ভিডিওটি সরিয়ে দিয়েছে।

সৌদি আরবে নারীদের ‘আবায়া’ নামে ঢিলেঢালা ও লম্বা পোশাক পরতে হয়। সেই সঙ্গে নারীদের মাথা ও মুখ ঢেকে রাখাও বাধ্যতামূলক। দেশটিতে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। অনাত্মীয় পুরুষদের সঙ্গে মেলামেশা করা নিষিদ্ধ।

টুইটে এক মন্তব্যে সাংবাদিক খালেদ জিন্দান লিখেছেন, ‘এখানে হায়া (ধর্মীয় পুলিশ) ফেরত আনা আবশ্যক।’ আরেকজন যুক্তি দেন, ‘আমাদের অবশ্যই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। ফ্রান্সে নেকাব নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ নেকাব পরলে জরিমানা করা হয়। সৌদি আরবে শালীন পোশাক হিসেবে আবায়া পরিধান দেশের আইনেরই অংশ।’

লেখক ও দার্শনিক ওয়ায়েল আল-গাসিম এ ধরনের মন্তব্য দেখে হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘আমি ভাবলাম তিনি (খুলুদ) বোমা ফাটিয়ে কাউকে মেরে ফেলেছেন। সামান্য স্কার্ট পরা নিয়ে এত কিছু! এই অপরাধে যদি তাঁকে গ্রেপ্তার করা হয়, তবে ভিশন ২০৩০ নিয়ে আমি চিন্তিত।’

খুলুদের পক্ষ নিয়ে একজন বলেছেন, গত মে মাসে সৌদি সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ইভানকা আবায়া বা হিজাব পরা পছন্দ করেননি। অন্য আরেকজন লিখেছেন, খুলুদ যদি বিদেশি হতেন, তবে কোনো অসুবিধা ছিল না। যেহেতু তিনি সৌদি নাগরিক, তাই তাঁকে গ্রেপ্তার করা দরকার।

গতকাল স্থানীয় ওকাজ সংবাদপত্রের খবরে বলা হয়েছে, উশায়কার কর্মকর্তারা ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাদেশিক গভর্নর ও পুলিশকে আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি মডেল মিনি স্কার্ট পরায় তোলপাড়

আপডেট সময় ০২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭