ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে শনিবার (১০ জানুয়ারি) এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান জিওসাইন্স রিসার্চ সেন্টার (জিএফজি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ৭৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা ‍বিকেএমজি জানায়, তারা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার গভীরতা মাত্র ১৭ কিলোমিটার।

বিকেএমজি আরও জানায়, ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্প সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই।

জানা গেছে, উত্তর সুলাওয়েসির প্রান্তে অবস্থিত মানাডো শহরে অনেকেই ভূমিকম্পটি অনুভব করেছেন। তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া অবস্থিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ অঞ্চলে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয়, সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০১:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬