ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐক্য বজায় রাখার আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশের জনগণের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এই আহ্বান জানালেন আউন। তিনি সোমবার বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিপরিষদ ও পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।

লেবাননের প্রেসিডেন্ট ওই বৈঠকে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে দেশের রেড-লাইন এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো রক্ষা করতে হবে।

গত শনিবার সৌদি আরব সফরে গিয়ে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কাসহ আরো কিছু কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্ট আউন বলেন, রাজনৈতিক নেতাদেরকেই দেশের ঐক্য ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে। হারিরি দেশে ফিরে তাকে সরাসরি কারণ না দর্শানো পর্যন্ত তিনি হারিরির পদত্যাগপত্র গ্রহণ করবেন না।।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ছেলে সা’দ হারিরি। এরপর গত বছর আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঐক্য বজায় রাখার আহ্বান জানালেন লেবাননের প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭